লকডাউন চলাকালে রাউজানে উপজেলা প্রশাসনের অভিযান, ১২টি মামলায় জরিমানা আদায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ জুলাই, ২০২১, ৭:৪৪ রাত
রাউজান প্রতিনিধি:
সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে রাউজান উপজেলা সদরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেছে রাউজান উপজেলা প্রশাসন। ১০ জুলাই শনিবার বিকেলে উপজেলার ডাকবাংলো মোড়, ফকিরহাট, মুন্সিরঘাটা ও জলিলনগরে অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযানে র্্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের একটি টিম, আনসার সদস্যরা সহযোগিতা করেন।
লকডাউনের সময় আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মোটর ১২টি মামলায় ৯ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে উপজেলার বিভিন্নস্থানে অনেক ব্যাবসায়ী তড়িগড়ি করে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।
রাউজান উপজেলা নির্বাহী জোনায়েদ কবির সোহাগ বলেন, লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।
২৪ঘণ্টা /নিজাম



আপনার মতামত লিখুন