হাটহাজারীতে ৮৮ নমুনায় ৫২ জনের করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১২ জুলাই, ২০২১, ৭:১৪ রাত
হাটহাজারীতে ৮৮ নমুনায় ৫২ জনের করোনা শনাক্ত

হাটহাজারী প্রতিনিধি:

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণরোধে চলমান কঠোর বিধিনিষেধেও হাটহাজারীতে করোনার ঊর্ধ্বগতি চলমান রয়েছে। গত এক সপ্তাহে উপজেলায় ২৩০ জনের অধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১২ জুলাই) ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। নুমনা পরীক্ষা বিবেচনায় এতে সংক্রমণের হার ৫৯.০৯%।

১২ জুলাই পর্যন্ত হাটহাজারীতে মোট ৭৯১৩টি নমুনা পরীক্ষায় ২৩২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যেখানে সুস্থ হয়েছেন ২১০৭ জন এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৬ জন।এদিকে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নের প্রশাসন কাজ করে গেলেও উপজেলার প্রতিটি অলিতে গলিতে মানুষ অপ্রয়োজনে ভিড় জমাচ্ছে। গ্রামাঞ্চলের চায়ের দোকানগুলোতে টিভি দেখাকে কেন্দ্র করে চলছে আড্ডা। প্রাশসনের উপস্থিতিতে হাট-বাজার গুলোতে ক্রেতা বিক্রেতা উভয় স্বাস্থ্যবিধি মেনে চললেও প্রশাসন এসব স্থান ত্যাগ করার সাথে সাথে সেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই থাকছে না।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমতিয়াজ হোসাইন জানান, মানুষের স্বাস্থ্যবিধি মানার উদাসীনতার কারণে হাটহাজারীতে করোনা পরিস্থিতি ভয়াবহরূপ ধারণ করতে যাচ্ছে। এসময় তিনি সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনা চলার আহ্বান জানান।

২৪ঘণ্টা /পারভেজ

Feb2
Feb2