আনোয়ারায় ৮৫০ টি অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী’র উপহারের চাল ও নগদ অর্থ বিতরণ
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আনোয়ারা উপজেলায় ৭নং সদর ইউনিয়নের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে করোনায় কর্মহীন দুঃস্থ ও অসহায় ৮৫০ পরিবারের মাঝে নগদ অর্থ, ভিজিএফ’এর চাল ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।
সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৭ নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার দেব এর সভাপতিত্বে উপহার ও সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তানভীর হাসান চৌধুরী ।এসময় ২০০ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’এর চাল ও ৬৫০ জনকে জি আর এর নগদ ৫০০ টাকা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এতে আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উৎপল সেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম , ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবদুল হান্নান ও উদ্যোক্তা মোহাম্মদ হামিম আহমেদ সহ পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা /জাবেদ


আপনার মতামত লিখুন