খুঁজুন
, ,

চুয়েটে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক ওয়েবিনার সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 16 July, 2021, 3:15 pm
চুয়েটে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক ওয়েবিনার সম্পন্ন

রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারস (এএসসিই) স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট-এর আয়োজনে জুম প্ল্যাটফর্মে “Influence of Ground Conditions on Tunneling in Chattogram” শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ১৫ জুলাই সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।

এতে প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও চুয়েটের পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মো. শাহে আরেফিন। ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া এবং চট্টগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমান। উক্ত ওয়েবিনারের সভাপতিত্ব করেন এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটের ফ্যাকাল্টি অ্যাডভাইজর অধ্যাপক ড. আয়শা আখতার। ওয়েবিনারের শুরুতে সবাইকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে আলোচ্য বিষয়ের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটের সহ-সভাপতি সাদিয়া আফরিন ঐশ্বর্য্য।

প্রধান অতিথি অধ্যাপক ড. সুদীপ কুমার পাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “দক্ষ পুরকৌশলী হতে হলে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ”। সেইসাথে এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটের সার্বিক সাফল্য কামনা করেন এবং বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথাও বলেন। পরে প্রধান বক্তা মো. শাহে আরেফিন আলোচ্য বিষয়ে তাঁর শিক্ষা ও কর্মবহুল জীবনের অভিজ্ঞতা এবং গবেষণালদ্ধ বিভিন্ন বিষয়ের ওপর উপস্থিত সকলকে বিস্তারিত ধারণা প্রদান করেন। তাঁর আলোচনার প্রধান বিষয়সমূহ ছিল- Tunneling Methods, World Stress Map, Plastic Yield Zone, Data Collection & Analysis ইত্যাদি।
আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে পুরকৌশল বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি চুয়েটের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্ব শেষে ওয়েবিনার চেয়ার এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটের ফ্যাকাল্টি অ্যাডভাইজর অধ্যাপক ড. আয়শা আখতার তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারের সমাপ্তি ঘোষনা করেন।

২৪ঘণ্টা/নিজাম

 

Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।