সীতাকুণ্ডে ১৪শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে ১ হাজার ৪ শত পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার নাইক্যংখালীর ইমান শরিফের পুত্র। শুক্রবার সকাল ৮টায় উপজেলার পৌরসদর বাসষ্ট্যান্ডের চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মডেল থানার এসআই নাছির উদ্দিন ভুঁইয়া ও এএসআই ধনতোষ ত্রিপুরা’র নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সিটি গেট থেকে আসা একটি যাত্রীবাহী বাস সীতাকুণ্ডে দাঁড়ালে বাস থেকে নেমে তিন জন যাত্রী হেঁটে যাওয়ার সময়
একজনের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাকে তল্লাশি করে।
এসময় তার শরীর তল্লাসী করে ১হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড বাস ষ্টেশন এলাকায় একটি বাসে তল্লাশি করলে এক যাত্রীর কাছ থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
২৪ঘণ্টা /দুলু


আপনার মতামত লিখুন