হাটহাজারীতে ইয়াবাসহ যুবক আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৫:১৫ সন্ধ্যা
হাটহাজারীতে ইয়াবাসহ যুবক আটক

হাটহাজারী প্রতিনিধি:

হাটহাজারীতে ৫০ পিস ইয়াবাসহ সাঈদ (২০) নামে এক যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শফিয়ার রহমান এর নেতৃত্বে চট্টগ্রাম ক-সার্কেল এর হাটহাজারী টিম উপজেলার ফতেপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা জনগন পাড়ার নাসির সওদাগরের ছেলে।এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শফিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ সাঈদ নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

২৪ঘণ্টা /পারভেজ

Feb2
Feb2