সীতাকুণ্ডে পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৯ জুলাই, ২০২১, ২:৫৯ দুপুর
সীতাকুণ্ডে পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে রবিউল হোসেন(৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার গভীর রাতের কোন এক সময় গলায় ডিস লাইনের তার পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে সে আত্নহত্যা করে।

উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড রহমত নগর এলাকায় এঘটনা ঘটে। পুলিশ আজ সকালে লাশটি উদ্ধার করে। জানা যায়, রাতে স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রীকে রুম থেকে বের করে দিয়ে রবিউল ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে স্থানীয় মৃত আবুল হাসেমের পুত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন বলেন, আমার ইউনিয়নে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তবে কি কারণ তা জানা যায়নি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গলায় ফাঁস দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পোষ্টমোটেমের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

২৪ঘণ্টা/দুলু

Feb2
Feb2