ফৌজদারহাটে কনফিডেন্স সিমেন্টের ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৪:৩১ বিকাল
ফৌজদারহাটে কনফিডেন্স সিমেন্টের ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডের ফৌজদারহাটে সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৫০) নামের এক
বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার(২৬ জুলাই) দুপুর দুইটার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলা বাজারস্থ ক্যাডেট কলেজের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম একই ইউনিয়নের কালুশা মাজার এলাকার মৃত বশির আহমদের পুত্র। জানা যায়, নিহত ব্যক্তি সাইকেল যোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামমূখী কনফিডেন্স সিমেন্টের একটি ট্রাক ধাক্কা দিলে সাইকেল আরোহী রাস্তার পাশে খাদে পড়ে যায়।

 

এসময় গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, একটি ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি, সেখানে তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৪ঘণ্টা/রাসেল

Feb2
Feb2