জনপ্রশাসন পদক পেল হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ৭:৩৯ রাত
জনপ্রশাসন পদক পেল হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

হাটহাজারী প্রতিনিধি:

জনসেবা প্রদানে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে সাধারণ ( প্রাতিষ্ঠানিক) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক ২০২০ পেল হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। মঙ্গলবার (২৭ জুলাই) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদ্যাপন এবং জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম এই পদক গ্রহণ করেন। বিশেষত ‘আমার জেলা আমার শহর‘ স্লোগান বাস্তবায়নের অংশ হিসেবে যুগ যুগ ধরে অবহেলিত ও পিছিয়ে পড়া

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ক্ষুদ্র নৃ গোষ্ঠি বসবাসকারী মনাই ত্রিপুরা পাড়াকে উন্নয়নের ছোঁয়ায় আধুনিক ত্রিপুরা পল্লীতে পরিণত করায় এই পদক প্রদান করা হয়।উল্লেখ্য জন্মলগ্ন থেকেই যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা, বিদ্যুৎসহ নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল ত্রিপুরাা পল্লীতে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী। পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই পল্লীতে বিদ্যুৎ সুবিধা না থাকায় পাশ্ববর্তী বাজারে ঘন্টায় ১০ টাকা করে মোবাইল চার্জ দিতে হতো বাসিন্দাদের। তাদের মধ্যে ছিল না স্বাস্থ্য বা স্যানিটেশনের কোনো ধারণা। যোগাযোগ ব্যবস্থা বলতে ছিল ক্ষেতের একটি আইল। সুপেয় পানির একমাত্র উৎস ছিল পাহাড়ি ছড়া বেয়ে নেমে আসা ঝিরিঝিরি পানি। কিন্তু ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোহাম্মাদ রুহুল আমিনের যোগদানের পর হতে বদলে যেতে থাকে এই ত্রিপুরাবাসীর ভাগ্য। ইউএনও রুহুল আমিনের প্রচেষ্টায় ঘর, রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, টিউবয়েল, টয়লেট, সোলারসহ সকল ধরণের নাগরিক সুযোগ সুবিধা আজ ত্রিপুরাবাসীর দোর গোড়ায় পৌছে গিয়েছে। আজ মনাই ত্রিপুরাপল্লীতে বইছে আধুনিকতার ছোঁয়া।

২৪ঘণ্টা /রাসেল

Feb2
Feb2