মানবতার কল্যাণে আমরা’ এর উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৩:৫৯ বিকাল
মানবতার কল্যাণে আমরা’ এর উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচি

হাটহাজারী প্রতিনিধি:

উত্তর চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন
‘মানবতার কল্যাণে আমরা’ এর উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শনিবার সকালে সংগঠনের সভাপতি চৌধুরী মোহাম্মদ জামান এবং সাধারণ সম্পাদক আরিফ আহমেদের নেতৃত্বে হাটহাজারীর উপজেলা পরিষদের সামনে এই খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক নবচেতনার হাটহাজারী প্রতিনিধি সুমন পল্লব, বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু ও ২৪ ঘন্টা ডট নিউজের হাটহাজারী প্রতিনিধি মোঃ পারভেজ এবং সংগঠনের কার্যকারী কমিটির সদস্য যথাক্রমে খালেদ সাইফুল্লাহ অর্থ সম্পাদক, মাহমুদুল হাসান আসিফ সহ অর্থ সম্পাদক, আবু বক্কর দপ্তর সম্পাদক শওকত সাজ্জাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

২৪ঘণ্টা/রাসেল

Feb2
Feb2