সীতাকুণ্ডে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে করোনাকালীন দূর্গত জনসাধারণের মাঝে বিতরণের উদ্দেশ্য সীতাকুণ্ড উপজেলার একটি পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধির মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত উক্ত সহায়তা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ।
সাবেক ছাত্র নেতা আসলাম হাবীবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হাসান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, মুক্তিযুদ্ধা মনিরুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, এছাড়াও অতিথি হিসেবে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রেহান উদ্দিন রেহান, তাজুল ইসলাম, জাহেদ হোসেন নিজামী বাবু, মোরশেদ হোসেন চৌধুরী, মনির আহমেদ, সালাউদ্দিন আজিজ, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.নুরউদ্দিন, পৌর কাউন্সিল বদিউল আলম জসিম, কামরুন নাহার কাকলী, বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম রাজুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
২৪ঘণ্টা/রাসেল


আপনার মতামত লিখুন