খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ষাটোর্ধ বৃদ্ধা-পুত্র ও দুই পুত্রবধূ হত্যাচেষ্টার মামলায় জসিম আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ আগস্ট, ২০২১, ৮:২৫ অপরাহ্ণ
লোহাগাড়ায় ষাটোর্ধ বৃদ্ধা-পুত্র ও দুই পুত্রবধূ হত্যাচেষ্টার মামলায় জসিম আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানের লেইঙ্গা পুকুর পাড় এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এলাকার কুখ্যাত ত্রাস ডাকাত বাবুল বাহিনী কর্তৃক ষাটোর্ধ বৃদ্ধা সাজেদা বেগম, পুত্র হেলাল উদ্দিন এবং দুই পুত্রবধু শাহিন আক্তার মনি ও শাহিন আক্তারকে মারাত্বকভাবে রক্তাক্ত জখম করে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় জসিম উদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

৩১ জুলাই (শনিবার) রাতে উত্তর কলাউজান এলাকা থেকে তাকে গ্রেফতার করে আজ রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার জসিম উদ্দিন উপজেলার উত্তর কলাউজানের লেইঙ্গা পুকুর পাড় এলাকার মৃত সৈয়দুর রহমানের পুত্র। সে এলাকার কুখ্যাত ত্রাস ডাকাত বাবুলের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগী ও মামলার বাদী সাজেদা বেগম (৬৫) জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জসিম উদ্দিনের ভাড়াটে সন্ত্রাসী বাবুল বাহিনীর লোকজন আমার ছেলে হেলালের উপর বেশ কযেকবার হামলা করেছিল। সর্বশেষ গত ২৬ জুলাই সকাল ৯টার দিকে আমাদের মৌরসী জমিতে ধানের চারা রোপন করতে গেলে জসিমের ভাড়াটে সন্ত্রাসী ডাকাত বাবুলসহ তার লোকজন আমার ছেলে হেলালের উপর অতর্কিত হামলা করে। এ সময় হেলালের চিৎকার শুনে আমি ও দুই পুত্রবধু তাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা দুই পুত্রবধুকে শ্লীলতাহানিসহ দেশীয় অস্ত্র-স্বস্ত্র দিয়ে মারাত্বকভাবে রক্তাক্ত জখমসহ শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। এসময় দুই পুত্রবধুর কাছ থেকে এক লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের দুই ভরি ওজনের স্বর্ণের চুঁড়ি ও আংটি ছিনিয়ে নেয়। এরপর ডাকাত বাবুল বাহিনীর সন্ত্রাসীরা প্রায় ঘন্টাব্যাপী ত্রাসের রাজত্ব চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশংকাজনক অবস্থায় আমাদেরকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় গত ৩০ জুলাই রাতে লোহাগাড়া থানায় ডাকাত বাবুল, জসিম উদ্দিন, রফিক, মাইনুদ্দিন, রুজিসহ ৩/৪জন অজ্ঞাতনামীয় সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িত জসিম উদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার মুলহোতা বাবুল এলাকার একজন কুখ্যাত ত্রাস। সে এলাকায় ডাকাত বাবুল হিসেবে পরিচিত। সে বিদেশ থেকে আসার পরই এলাকায় নানা অঘটনের জন্ম দিচ্ছে। তাকে শীগ্রই গ্রেফতার করা হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…