চুয়েটে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক ওয়েবিনার সম্পন্ন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারস (এএসসিই), চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে “Timber as a Structural Material” শীর্ষক একটি ওয়েবিনার সম্পন্ন হয়। ৩১ জুলাই শনিবার সন্ধ্যায় উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)-এর উপাচার্য এবং চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং চট্টগ্রামের সিনিয়র আর্কিটেক্ট বিধান বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলিম ইঞ্জিনিয়ার্স, এলএলসি’র লিড ইঞ্জিনিয়ার ও সত্ত্বাধিকারী প্রকৌশলী হাফিজুল আলিম। ওয়েবিনারে সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন এএসসিই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজার অধ্যাপক ড. আয়শা আখতার । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এএসসিই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের কমিটির সহ-সভাপতি মিরাজুল ইসলাম।
ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম “Isotropic Natural Material Timber”-কে বহুতল বিশিষ্ট দালান নির্মাণে বহুল ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন। সম্ভাবনাময় Sustainable Material হিসেবে কাঠের ব্যবহারের গুরুত্ব ব্যক্ত করে তিনি বলেন, “ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে Concrete এর বদলে Timber ব্যবহার করে Ductility বাড়ানো সম্ভব। তাই এ নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। Ductile বিল্ডিং ভূমিকম্পের কারণে হেলে যাবে, তবু ভেঙে পড়বেনা।” এছাড়া Fire Resistance Codes of Timber নিয়েও তিনি আলোকপাত করেন।
এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণকারী সকলেই স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন রাখেন। সকল ব্যাচের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি পুরকৌশল অনুষদের সম্মানিত শিক্ষকগণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন। ওয়েবিনারের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখেন এএসসিই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজার অধ্যাপক ড. আয়শা আখতার।
২৪ঘণ্টা/রাসেল


আপনার মতামত লিখুন