বিদ্যালয়ে যেতে আর দশ কিলোমিটার পথ পায়ে হাঁটতে হবেনা রাউজানের স্কুল শিক্ষার্থী মেহেরুন্নেছাকে
রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি :
বাড়ি থেকে বিদ্যালয়ের দুরত্ব দশ কিলোমিটার। এতটুকু পথ পায়ে হেঁটে নিজ বাড়ী রাউজানের উত্তর হিংগলা এলাকা থেকে রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করার জন্য ছুটে যেতো নবম শ্রেণীর ছাত্রী মেহেরুন্নেছা। অভাবের সংসারে জন্ম বলে পরিবারের সাধ্য ছিলনা মেয়েটিকে বাই সাইকেল কিনে দেওয়ার।
রোদ-ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নিজের শিক্ষাজীবন চালিয়ে যাওয়া এই শিক্ষার্থীকে আর পায়ে হেঁটে অতটুকু পথ পাড়ি দিতে হবেনা। মেয়েটির ইচ্ছেশক্তি আর একাগ্রতার বিষয়টি জানতে পেরে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পক্ষ হতে স্কুল শিক্ষার্থী মেহেরুন্নেছার হাতে নতুন বাই সাইকেল তুলে দেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। ১লা আগস্ট রোববার সকালে রাউজান পৌরসভার মেয়রের কার্যালয়ে সাইকেল হাতে পেয়ে স্বপ্নপূরণের হাসির ঝিলিক দেখা গেল মেহেরুন্নেছার চোখেমুখে। এ সময় মেহেরুন্নেছা তার পাশে দাঁড়ানোর জন্য সাংসদ ও পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা জিয়াউল হক রোকন,ছাবের হোসেন,আবু ছালেক, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, নাছির উদ্দিন, বেলাল হোসেন সিফাত প্রমুখ।পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় মানবিক কর্মকান্ডে আমরা সব সময় মানুষের পাশে আছি।আজকে সাংসদের পৃষ্টপোষকতায় এই স্কুল শিক্ষার্থীর হাতে নতুন বাই সাইকেল তুলে দিয়েছি। মেয়েটি অনেক কষ্ট করে পায়ে হেঁটে বিদ্যালয়ে ছুটে যেত। তাকে আর কষ্ট করতে হবেনা। এটাই রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর মানবিকতা।
২৪ঘণ্টা /রাসেল


আপনার মতামত লিখুন