নারীর ছদ্নবেশে চুরির চেষ্টা, অবশেষে শেষ রক্ষা হয়নি সাইফুদ্দিনের
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
বয়স মাত্র ১৮ বছর। এই বয়সেই অভিনব কায়দায় চুরি করার কৌশল বেশ রপ্ত করেছেন সাইফুদ্দিন। এই কৌশলে চুরির টার্গেট নিয়ে বেশ কয়েকবার সফল হওয়ার পর এবার আর শেষ রক্ষা হয়নি তার। নারীর ছদ্নবেশ ধরে শাড়ী, ব্লাউজ আর পেটিকোট পড়ে চুরি করতে গিয়ে দারোয়ানের হাতে ধরা খেয়ে শেষমেশ ঠাঁই হলো থানা হাজতে। ২ আগস্ট সোমবার ভোওে এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান পৌরসভার জলিল নগর এলাকায়।
জানা গেছে, চোর সাইফুদ্দিন রাউজান পৌর এলাকার জলিল নগর এলাকায় বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে মাইক্রো কার স্টেশন এলাকার প্রবাসী বেলাল উদ্দিনের বাসায় চুরি করার উদ্দেশ্যে হানা দেয়। এ সময় টি শার্ট আর জিন্স পরিধান করেছিল সে। চুরিতে ব্যর্থ হয়ে আর বেশ পরিবর্তন করে শাড়ী পড়ে নারীর ছদ্নবেশ ধরে আবারো একই বাসায় চুরি করতে যায় সে। এবার আর শেষ রফা হলোনা। ঠিকই দারোয়ানের হাতে ধরা খেয়ে পরে থানা হাজতে যেতে হয় তাকে।
ইতিপূর্বেও ২১ শে জানুয়ারি বেলাল উদ্দিনের স্ত্রী রূপসা আকতার ছেলেকে স্কুলের ভর্তি করানোর জন্য শহরে যাওয়ার সুযোগে বাসাটিতে চুরি করে সাইফুদ্দিন। সেবার নগদ একলাখ টাকা, প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় সে। যা সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। সোমবারও বেলাল উদ্দিনের স্ত্রী বাসায় না থাকার সুযোগ বুঝে আবারো বাসাটি চুরির উদ্দেশ্যে হানা দিয়ে এবার নিজের ফাঁদেই আটকা পড়ে চোর সাইফুদ্দিন। সাইফুদ্দিন উপজেলার ডাবুয়া ইউনিয়নের আরব নগর এলাকার বাসেকের ছেলে। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, সাইফুদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২৪ঘণ্টা /রাসেল


আপনার মতামত লিখুন