হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬০০ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ আগস্ট, ২০২১, ৭:০৪ রাত
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬০০ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি:

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণরোধে চলমান কঠোর লকডাউনের ১২তম দিনে হাটহাজারীতে পৃথক ১২টি মামলায় ১২ জনকে মোট ৩৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার হাটহাজারী বাস স্ট্যান্ড ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান জানান, স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করার দায়ে ১২ মামলায় ৩৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

২৪ঘণ্টা/রাসেল

Feb2
Feb2