চুয়েটে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ওয়েবিনার অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।
৫ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েটে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলমের সভাপতিত্বে ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং চুয়েটে মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি রণজিৎ কুমার সূত্রধর।
মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানার সঞ্চালনায় ওয়েবিনারে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের শাফকাত আর রুম্মান এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. হাবিবুন নবী। অনুষ্ঠানের শুরুতে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “শেখ কামাল একজন দেশসেরা ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। স্বাধীনতাত্তোর দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি অসামান্য অবদান রেখেছেন। তৎকালীন তরুণ ও যুবসমাজের মাঝে তিনি সৃজনশীলতা ও মননশীলতা চর্চায় নিরলসভাবে কাজ করে গিয়েছিলেন। উনার সেই কর্মময় জীবনের আদর্শ ও দৃষ্টিভঙ্গি বর্তমান তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে।”
২৪ঘণ্টা /রাসেল


আপনার মতামত লিখুন