হাটহাজারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের দাফন সম্পন্ন
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১, ৫:৪৯ সন্ধ্যা
হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঠান্ডা মিয়া চৌধুরী বাড়ী নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ৬ আগস্ট) দুপুর ২ টায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে হাটহাজারী মডেল থানার একটি চৌকস দল মরহুমের নামাযে জানাযার পূর্বে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আলী আকবর কোভিড পরবর্তী জটিলতায় ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
২৪ঘণ্টা /রাসেল



আপনার মতামত লিখুন