রাউজানে গাউসিয়া কমিটির ফ্রি করোনা ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচী
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফকির তকিয়া শাখার ব্যবস্থাপনায় ও গাউসিয়া ছাত্র ফোরাম, ফকির তকিয়া শাখার সার্বিক সহযোগিতায় বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট বুধবার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ হাজী নজির আহমদ কন্ট্রাক্টর বাড়ী প্রাঙ্গণে প্রায় ২ শতাধিক মানুষকে বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সৈয়্যদ মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদ উল্লাহ জনি, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক মামুন, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, কার্যনির্বাহী সদস্য মোঃ ইব্রাহিম, মোঃ সুমন, মোঃ ইউসুফ, নেজাম উদ্দিন, গাউসিয়া ছাত্র ফোরাম ফকির তকিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন মুন্না, সহ-সভাপতি রবিউল হোসেন রানা, যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন রোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ মইনুদ্দিন রাকিব, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ছোটন, প্রচার সম্পাদক শফিউল হোসেন সম্রাট, সদস্য মোঃ খোরশেদ, মোঃ রহিম, জিসান উদ্দিন, জসিম উদ্দিন রাজু, ইকতিয়ার উদ্দিন, শাউন উদ্দিন নিজাম প্রমুখ।
২৪ঘণ্টা /রাসেল



আপনার মতামত লিখুন