রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রী)মাদ্রাসায় মডেল হেফজখানা উদ্বোধন
রাউজান উপজেলার গর্জনিয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রী)মাদ্রাসায় মডেল হেফজখানা উদ্বোধন করা হয়েছে।
১লা সেপ্টম্বর বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল দোয়া মোনাজাতে শরিক হয়ে এ বিভাগটি উদ্বোধন করেন।
এসময় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক প্রিন্সিফাল আলহাজ্জ আল্লামা ছৈয়দ মুহাম্মদ আহছান হাবিব(মা.জি.আ)।এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিফাল আল্লামা আবু তৈয়ব হামিদি,গভর্ণিং বডির সদস্য এস এম বাবর,ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী রুনু ভট্টচার্য, হলদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আলম সিকদার,ব্যবসায়ী আলহাজ্জ শফিউল আলম,মাদ্রাসা উপাধ্যক্ষ আলহাজ্জ আল্লামা সাইদুল আলম খাকী,আরবি প্রভাষক আল্লামা ওবাইদুন নাছের নঈমী,মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম,মাওলানা মনিরুল ইসলাম,ইংরেজী প্রভাষক মুহাম্মদ রমজান আলী,বাংলা প্রভাষক মুহাম্মদ জমির উদ্দিন,ইতিহাস প্রভাষক নুর নাহার,শিক্ষক হাবিবুল জাকেরিয়া(রাসেল).মাওলানা সৈয়দ মুহাম্মদ লুৎফুর রহমান,মাওলানা নাসির উদ্দিন,খুরশিদা বেগম,শিক্ষক জাফর আলম জদিদী,মাওলানা জাফর আলম নুরী,কারী মাওলানা সেকান্দর হোসেন,মাওলানা সৈয়দ গিয়াস উদ্দিন মাওলানা রফিকুল আলম,মাওলানা কুতুব উদ্দিন,হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।বৃহত এলাকায় প্রথম হেফজ বিভাগ চালু হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
এন-কে


আপনার মতামত লিখুন