জাতীয় মৎস্য পদক অর্জনে রাউজান প্রেসক্লাব কর্তৃক সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী সংবর্ধিত
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা রক্ষায় তথা মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় মৎস্য পদক অর্জনে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে রাউজান প্রেসক্লাব। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পাথরঘাটাস্থ ইকবাল ভিলায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন দে, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদিন যুবায়ের’র সঞ্চলনায় বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এস. এম ইউসূফ উদ্দিন, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, আরফাত হোসাইন, লোকমান আনসারি, মো. আলাউদ্দিন প্রমূখ।



আপনার মতামত লিখুন