রাউজানে বিদ্যুৎস্পৃস্টে পাইপ ফিটার মিস্ত্রির মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫১ রাত
চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃস্টে বিপ্লব দে (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বিপ্লব উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের গুহ রক্ষিত পাড়ার দিলীপ দে’র ছেলে। সে পেশায় পাইপ ফিটার মিস্ত্রি।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে,
গত বুধবার বাগোয়ানের লাম্বুরহাটে পাইপ ফিটারের কাজ করার সময় অসাবধানতাবশত দেয়াল থেকে নিচে পড়ে গিয়ে বিদ্যুতবাহী ছিঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল।



আপনার মতামত লিখুন