মুক্তিযুদ্ধের সংগঠক, কৃষকলীগের নেতা এস.এম ফারুকের ২১তম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ৭:৪০ রাত
মুক্তিযুদ্ধের সংগঠক, কৃষকলীগের নেতা এস.এম ফারুকের ২১তম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব এস.এম ফারুক চেয়ারম্যানের ২১তম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা
সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে ফটিকছড়ির রোসাংগিরীতে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগ উদ্যোগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের একনিষ্ঠ কর্ণধার বিন্দু যথাক্রমে সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রোসাংগিরী ইউপির চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, সাবেক ছাত্রনেতা পিপি (সিডিএ) অ্যাডভোকেট আজাহারুল, উত্তর জেলা কৃষকলীগের সদস্য মোঃ মহিন উদ্দীন, ফটিকছড়ি উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, যুবলীগ নেতা মহিউদ্দিন মানিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা জানে আলম, মুনসুর, ইলিয়াছ প্রমুখ।

এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের অগ্রসৈনিক ছিলেন কৃষকলীগ নেতা এস এম ফারুক। তিনি গ্রাম বাংলার কৃষক ও কৃষির উন্নয়নে আজীবন সংগ্রাম করেছেন। তার জীবনাদর্শ আলোচনা জানার মাধ্যমে অনুস্মরণ করে আগামী প্রজম্মকে এগিয়ে যেতে হবে।

Feb2
Feb2