রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও পৌরমেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১:১৬ রাত
রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও পৌরমেয়র

স্কুল কলেজ খোলার দ্বিতীয় দিনে রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

সোমবার সকালে ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়, ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এয়াছিন শাহ কলেজ পরিদর্শন করেন ইউএনও।
দুপুর সাড়ে বারটায় উত্তর রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পিআইও নিয়াজ মোর্শেদ।পরিদর্শনকালে বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন এবং শিক্ষার্থিদের হাতে জুস তুলে দেন।

Feb2
Feb2