বাড়বকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এলো তিনটি মৃত ডলফিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৫ রাত
বাড়বকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এলো তিনটি মৃত ডলফিন

সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার জেলেরা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে মৃত তিনটি ডলফিন দেখতে পেয়ে বিষয়টি বন বিভাগকে জানায়। উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, তাঁরা বিষয়টি জেনেছেন সন্ধ্যায়।

অন্ধকার নেমে আসায় মৃত ডলফিনগুলো উদ্ধার করতে পারেননি। কাল (বৃহস্পতিবার) সকালে সেখানে লোক পাঠিয়ে ডলফিনগুলোকে মাটিচাপা দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ২০ আগস্ট উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর উপকূলেও একটি মৃত ডলফিন ভেসে আসে। এ নিয়ে সীতাকুণ্ডের সাগর উপকুলে মোট ৪টি মৃত ডলফিন ভেসে আসে। ধারণা করা হচ্ছে উজানে কোথাও জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যেতে পারে। সেখান থেকে মৃত অবস্থায় সীতাকুণ্ডের উপকূলে ভেসে আসতে পারে।

Feb2
Feb2