রাউজান ছাত্রলীগের শিক্ষা উপকরণ প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ২:১৫ দুপুর
রাউজান ছাত্রলীগের শিক্ষা উপকরণ প্রদান

রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হযরত এয়াছিনশাহ কলেজ শিক্ষার্থিদের মাঝে ফ্রি মার্স্ক ও কলম প্রদান করা হয়েছে।আজ (রবিবার) দুপুর সাড়ে ১২ টায় কলেজের একে এম ফজলুল কবির চৌঃ হল রুমে উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন।

এসময় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ কৃষিবিদ অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু।উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো জাবেদ,রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ,রাউজান উপজেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক মোঃ বেলাল হোসেন সিফাত, উপজেলা ছাত্রলীগ নেতা সাফাত জামিল, রবিউল হোসেন, মুহাম্মদ রায়হান,সাগর মহাজন, মুহাম্মদ ইমন, সুমন, সাগর,বাপ্পা,মুহাম্মদ তানজির ইসলাম,মুহাম্মদ জাহেদ প্রমুখ।

Feb2
Feb2