খুঁজুন
, ,

ফটিকছড়িতে গাউছিয়া কমিটির সালানা ওরস মোবারক সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 24 September, 2021, 3:07 pm
ফটিকছড়িতে গাউছিয়া কমিটির সালানা ওরস মোবারক সম্পন্ন

গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্বরণ ও তৈয়ব শাহ (রহ.) এর সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত (২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসায় প্রাঙ্গনে বিশাল ওরশ শরীফ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তবব্যে চট্টগ্রাম এফ.এম.এস মেরিটাইন এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর জামাল উদ্দীন সিকদার বলেন, আধ্যাত্মিক সাধক তৈয়ব শাহ (রাহ.) আজীবন ইসলামের খেদমত ও সুন্নিয়ত প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করে গেছেন।গাউছিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার সভাপতি মাওলানা আবু তাহের আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উদ্বোধক ছিলেন বিন ওলি টাওয়ার চট্টগ্রাম এর সত্বাধিকারী আলহাজ্ব আবুল হোসেন। প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম জামেয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দীস মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী। প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। বিশেষ ওয়ায়েজ ছিলেন, ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম আল কাদেরী।

প্রধান অতিথির বক্তব্যে জামাল সিকদার হযরত তৈয়ব শাহ এর ধর্মীয় সংস্কারসমূহ মুসলিম সমাজকে যুগ যুগ ধরে আলোর পথ দেখাবে বলে মন্তব করে আরো বলেন, উপমহাদেশে ইসলামী শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতি বিকাশে যে সকল মনীষী নিজেদের জীবন উৎসর্গ করে ভাস্বর হয়ে আছেন তন্মধ্যে মহান সংস্কারক আওলাদে রসূল, হযরাতুল সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রাহমাতুল্লাহি আলায়হি সবিশেষ উল্লেখযোগ্য। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আক্বিদার প্রচার প্রসারের মাধ্যমে মুসলমানদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন।

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।