প্রধানমন্ত্রীর জন্মদিনে রাউজানের বিনাজুরী হরিপদ স্মরণী স. প্রা. বিদ্যালয়ে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৩ রাত
প্রধানমন্ত্রীর জন্মদিনে রাউজানের বিনাজুরী হরিপদ স্মরণী স. প্রা. বিদ্যালয়ে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের রাউজানের বিনাজুরী হরিপদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কাটা আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবীন্দ্রলাল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সংঘ প্রিয় বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান প্রেস ক্লাবের সহ- সভাপতি নেজাম উদ্দিন রানা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষিকা মিলি দাশ,দীপান্বিতা বড়ুয়া করবী,রাজিয়া সুলতানা, শিক্ষক রুবেল শীল, সিফাত হায়দার চৌধুরী।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সারা বিশ্বে আজ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বাংলাদেশকে বিশ্ব পরিমন্ডলে গৌরবান্বিত করে চলেছেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৩২ জন শিক্ষার্থীদের মধ্যে নোটবুক, খাতাসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

Feb2
Feb2