নারায়ণহাটে নৌকার চান ইদ্রিচ আলম

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ১২:৪০ দুপুর
নারায়ণহাটে নৌকার চান ইদ্রিচ আলম

ফটিকছড়ি উপজেলার ৩ নং নারায়নহাট ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হতে চান ইদ্রিচ আলম। সে আওয়ামী যুবলীগের রাজনীতির পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধ, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এতিমখানা ও মিসকিনদের আর্থিকভাবে তিনি সাহায্য করে থাকেন।সে এলাকার তরুনদের ফুটবল খেলায় সহযোগিতাসহ বিভিন্ন জনহিতকর কাজ করে এলাকাবাসীর দৃষ্টিগোচর হয়েছেন।তিনি নৌকা প্রতীক মনোনীত হলে এবং নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ ইভটিজিং রোধে কাজ করবেন বলে জানান।

তিনি নারায়নহাট ক্লাবের সভাপতি, নারায়নহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসার উন্নয়ন কমিটির সভাপতি, নারায়নহাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সদস্য, নারায়নহাট ফ্রেন্ডন্স এসোসিয়েশন ক্লাবের সভাপতি সহ জনাব ইদ্রিচ আলম একাধারে, ফটিকছড়ি উপজেলা যুবলীগ সদস্য, নারায়নহাট এসপাম পোটারি কোম্পানি লিমিটেড এর ডাইরেক্টর, নারায়নহাট ইউনিয়ন গণগ্রন্থাগার এর দাতা সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন।

Feb2
Feb2