মানব কল্যাণে দুবাই ইসলাম ফাউন্ডেশনঃ হালদা নদীতে নির্মিত হচ্ছে বিশাল লোহার ব্রীজ
উত্তর চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন দুবাই ইসলাম ফাউন্ডেশন। করোনাকালীন এম্বুলেন্সে সেবা, অক্সিজেন সেবা, লাশ দাপন, এলাকার সড়ক উন্নয়ন, ব্রীজ কালর্ভাট নির্মাণ, গরীব-অসহায় মানুষের সহায়তা, শিক্ষা প্রতিষ্টান ও শিক্ষার মানোন্নয়নে প্রতি বছর অন্তত কোটি টাকা ব্যয় করছেন দুবাই ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক রফিকুল ইসলাম।জানা গেছে, ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নের হালদারকুল নির্বাসী মো. নুরুল ইসলাম দুবাই প্রবাসী ছিলেন। নানান পন্যের ব্যবসা করতেন।এলাকার মানুষকে সাহায্য সহায়তা করতেন বলে এক সময় দুবাই ইসলাম নামে পরিচিতি পায়। সেই
দুবাই ইসলামের ছেলে আলহাজ্ব রফিকুল ইসলাম হাঁটছেন বাবার দেখানো পথে।
সম্প্রতি তিনি ফটিকছড়ির-হাটহাজারীর দুঃখ খ্যাত হালদা নদীর পেশকারহাট ঘাটে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে একটি লোহার ব্রিজের পুনঃনির্মাণ কাজ শুরু করেছেন। যেই ব্রীজের উপর দিয়ে এম্বুলেন্স, হাইস, কার, সিএনজি সহজে চলাচল করতে পারবে।ফটিকছড়ি উপজেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমিতিরহাটের বাসিন্ধা মো. শাহ নেওয়াজ জানান, করোনা কালীন রোগী বহনে দুটি এম্বুলেন্স, ২টি সিএনজি টেক্সি ১০টি মোটরসাইকেল, ৩০টি অক্সিজেন সিলিন্ডার এবং ৩০ জন স্বেচ্ছাসেবক দিয়ে করোনারোগীদের সেবা এবং দাপন কাপনের কাজ করে যাচ্ছে দুবাই ইসলাম ফাউন্ডেশন।হাটহাজারীর গুমানমদ্দন ইউপি চেযারম্যান মো. মুজিবুর রহমান বলেন, ফটিকছড়ি-হাটহাজারী-রাউজান তিন উপজেলার মিলন মোহনায় পেশকারহাটের ঘাটে ছোট্ট লোহার ব্রীজটিকে দুবাই ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রফিকের আর্থিক সহায়তায় একটি বড় ব্রীজে পরিনত হচ্ছে। নিঃসন্ধেহে এটি একটি বৃহত মহৎ কাজ। এতে তিন উপজেলার মানুষের আত্মসামাজিক উন্নয়নের পথ সুগম হবে।
দুবাই ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, মানব কল্যাণে বাবা নিজেকে উৎস্বর্গ করেছেন। আমিও সেই পথে নিজেকে নিবেদন করেছি


আপনার মতামত লিখুন