অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ৭:৫৪ রাত
অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

আনোয়ারা উপজেলায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্বার করেছে আনোয়ারা থানা পুলিশ।রবিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বরুমছড়া রাস্তার মাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে,লাশটি পিএবি সড়কে চলাচলকারী যেকোনো যানবাহনে করে অন্য জায়গা থেকে এনে সেখানে ফেলে গেছে বলে।

এই বিষয়ে জানতে চাইলে,আনোয়ারা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, বরুমছড়া রাস্তার মাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে।

Feb2
Feb2