হালদা নদী থেকে ৩১তম মৃত ডলফিন উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৫:১০ সন্ধ্যা
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ভেসে উঠা ৩১তম মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (৪ অক্টোবর) সকাল ১০ টার সময় রামদাস মুন্সীর হাট এলাকায় আইডিএফ এর স্থানীয় স্বেচ্ছাসেবক খোরশেদ আলমসহ স্থানীয়রা মৃত ডলফিনটিকে নদীতে ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেয়। ডলফিনটি পচে যাওয়ায় সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পর নৌ পুলিশের সহযোগিতায় ডলফিনটি স্থানীয়ভাবে মাটিচাপা দেওয়া হয়।



আপনার মতামত লিখুন