মরহুমা রিজিয়া সুলতানার কবর জিয়ারত করেন হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জসিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ৬:০৭ সন্ধ্যা
মরহুমা রিজিয়া সুলতানার কবর জিয়ারত করেন হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জসিম চৌধুরী

আল্লামা শামসুদ্দিন বেলালী (রা:) সহধর্মিণী ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সর্ত্তার কুল দায়রা শাখার উপদেষ্টা মাওলান বাহাউদ্দিন ওমরের মাতা মরহুমা রিজিয়া সুলতানার কবর জিয়ারত করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। ১৩ অক্টবর ( বুধবার) দুপুরে এয়াছিন নগর এলাকায় মরহুমার কবর জিয়ারত, মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত করা হয়।

মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও মোনাজাত করেন আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খাঁন আল্ আহযারী- মাইজভান্ডারী। এসময় আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সহ- সভাপতি শেখ মুজিবুর রহমান বাবুল, রাউজান উপজেলার সমন্বয়কারী এস এম মহিবুল্লাহ্, মামুন মিয়া, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, মাওলানা সোলাইমান মকবুলী,মাওলানা শহিদুল আলম, আবু ছালেক, নাছির উদ্দিন, আব্দুল খালেক সওদাগর প্রমুখ।

Feb2
Feb2