চবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
দেশে চলমান সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের নেতা-কর্মীরা রবিবার (১৭ সেপ্টেম্বর)বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সোহারওয়ার্দী হলের সামনে এসে থামে। পরে নেতা-কর্মীরা সেখানে প্রতিবাদ সমাবেশ করে।প্রতিবাদ সমাবেশে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস দাঙ্গা ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন যখন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে স্বার্থক বাস্তবায়নের পথে, ঠিক তখনই সাম্প্রদায়িকতার কালো থাবা দিয়ে আবারো দেশব্যাপী দাঙ্গা-হাঙ্গামা শুরু করেছে একাত্তরের পরাজিত শক্তি।এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে অনলাইন এবং অফলাইনে সজাগ দৃষ্টি রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে হবে।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের সুনাম আমাদের ধরে রাখতে হবে। এই অপশক্তি চলমান উন্নয়নে বাধাসৃষ্টি করতে নানা চল-চাতুরী করছে। তারা এখন গুজবকে হাতিয়ার হিসেবে নিয়েছে। আমাদের এইসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।শাখা ছাত্রলীগ কর্মী সৈয়দ মোঃ জাহেদুল ইসলামের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক এস এম জাহেদুল আওয়াল, সাবেক ক্রীড়া সম্পাদক মাহফুজ আহমেদ, সাবেক সিনিয়র সহ সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সাবেক উপ আইন সম্পাদক গোলাম মোস্তফা সুমন, সাইফুল করিম জুয়েল, জুলকার নাইন, সৈকত দত্তসহ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন