সীতাকুণ্ডে ৯ ইউপিতে চেয়ারম্যান ১৮, সদস্য ৩৪৭, সংরক্ষিত আসনে ৬৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলা নির্বাচনী কার্যালয়ে নির্বাচন কর্মকতা কামরুল হাসানের নিকট চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৯ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ৯জন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী। এছড়া জাতীয় পাটি থেকে বাড়বকুণ্ড ইউপিতে ১ জন, অন্যান্য ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ৮জন। এদিকে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন (তাজুল ইসলাম নিজামী), ২নং মুরাদপুর ইউনিয়ন( রেজাউল করিম বাহার, ৭নং কুমিরা ইউনিয়ন( মোরশেদ হোসেন চৌধুরী) এবং ৮নং সোনাইছড়ি ইউনিয়ন (মনির আহমেদ) এ প্রতিদন্ধী প্রার্থী না থাকায় বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। বাকী ইউপিতে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।



আপনার মতামত লিখুন