রাউজানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি অনুষ্টিত
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে রাউজান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। মঙ্গলবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সন্মুখে সম্প্রীতি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অানোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
বক্তব্যে রাখেন উপজেলা আ.লীগের সহ সভাপতি শাহ আলম চৌধুরী, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, রবীন্দ্র লাল চৌধুরী, তছলিম উদ্দিন, আবদুল লতিফ, কামরুল ইসলাম বাচ্চু, পৌর কাউন্সিলর আজাদ হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা তপন দে, জিয়াউল হক রোকন, আবু ছালেক, মোহাম্মদ আসাদ, ছাবের হোসেন, সবুজ দে ভানু, দীপলু দে দীপু, ইমরান হোসেন ইমু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, কলেজ ছাত্রলীগ নেতা আরমান সিকদার, ইমন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সরকারের ভাবমুক্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রীমহল তৎপর রয়েছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সমাবেশ শেষে সম্প্রীতি বন্ধনে শান্তি বার্তা দিয়ে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন