হাটহাজারীতে ঝুমুর নামে এক কিশোরীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ১০:৪৩ রাত
হাটহাজারীতে ঝুমুর নামে এক কিশোরীর আত্মহত্যা

হাটহাজারীতে ঝুমুর মনি (১৬)নামে এক কিশোরী গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২১অক্টোবর) বিকেলে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।মৃত ঝুমুর মনি ফরহাদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তোফায়েল আহমেদ সওদাগরের বাড়ির মুজাহের এর কন্যা।পারিবারিক সূত্রে জানা যায় ফটিকছড়ি ভূজপুর থানা সুয়াবিল ৮নং ওয়ার্ড এলাকার সাকিব এর সাথে গোপনে ৬ থেকে ৭মাস আগে আক্দ হয়েছিল, কিন্তু আমরা ৩-৪ মাস আগে পরিবার জানতে পারি বিষয়টি। ঘটনার দিন বিকেলে সাকিবের সাথে মোবাইল কথোপকথনের এক পর্যায়ে মোবাইল লাইভে এসে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানতে পারিনি। ঝুমুর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ।

হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক প্রদীপ দাশ জানান, সাকিবের সাথে সম্পর্কে কথা শুনেছি।ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য চমেকে হাসপাতালে প্রেরন করি।

Feb2
Feb2