রাউজানের পশ্চিম গুজরায় শাহ্ সুফি ছৈয়দুল হক শাহ (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্টিত
রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ শাহ্ সুফি ছৈয়দুল হক শাহ (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে ৭তম পবিত্র জশনে জুলুছে ঈদ-এ- মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।২১ অক্টোবর বৃহস্পতিবার রাতে আলা মিয়া মাতব্বর বাড়ী, হাজী জহির মোল্লার বাড়ী, শাহ্ সুফি ছৈয়দুল হক শাহ (রহঃ) পুরাতন বাড়ী, মোহাম্মদ আলী সিকদারের বাড়ীর যৌথ উদ্যোগে শাহ্ সুফি ছৈয়দুল হক শাহ (রহঃ) পুরাতন বাড়ী পার্শ্বস্থ মাঠে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বায়তুছ সালাত জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ছৈয়দ অাহম্মদ।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা ছৈয়দ মুহাম্মদ খায়রুল আমিন চিশতী।
বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রামের বায়েজিদস্থ নূর মমতাজ সুন্নিয়া মাদ্রাসার সুপার আল্লামা আমিনুল ইসলাম ওয়াহেদী। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারীর আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জয়নাল আবেদীন। মাহফিলে ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিল উপলক্ষে এলাকায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়। মাহফিলে আখেরি মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন