ভাটিয়ারীর ২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী শিক্ষানুরাগী আবদুল করিম মাষ্টার
আসন্ন ইউপি নির্বাচনে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ২নং ওয়ার্ড হতে সদস্য পদপ্রার্থী হিসেবে মানুষের সমর্থন ও দোয়া প্রত্যাশী আব্দুল করিম মাস্টার (বি.কম)। ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের সৈয়দ হােসেন মুন্সির বাড়ী প্রকাশ মােল্লাবাড়ীর মরহুম সৈয়দ নুর মােহাম্মদ এর পুত্র বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুল করিম দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক, শিক্ষা, ক্রীড়াসহ এলাকার উন্নয়নমূলক কাজের সাথে জড়িত।
তিনি মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও হযরত শাহ্ জাহানী শাহ্ (রঃ) মৌলানা জামে মসজিদের পরিচালনা পর্ষদের অর্থ সম্পাদক, বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত। তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং পরবর্তীতে প্রত্যেকটা নির্বাচনে আমি প্রত্যক্ষভাবে নির্বাচন পরিচালনা কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল মানুষের সেবা করা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে অবদান রাখছি তা আমার কাছে পর্যাপ্ত মনে হয়নি। তাই একজন জনপ্রতিনিধি হিসেবে যাতে আরো সহজভাবে মানুষের সেবা দিতে পারি তার জন্যেই ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছি। একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। ২নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন