আধুনিক বোয়ালখালী পৌরসভা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন- মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ৫:০১ সন্ধ্যা
আধুনিক বোয়ালখালী পৌরসভা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন- মেয়র

বোয়ালখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র জহুরুল ইসলাম জহুর বলেছেন, পরিস্কার পরিচ্ছন্ন আধুনিক বোয়ালখালী পৌরসভা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ সহযোগিতা কামনা করেন।এ সময় তিনি জানান, পৌর এলাকাকে শতভাগ আলোকিত ও রাস্তা ঘাট সংস্কার করে যান চলাচলের উপযোগী করে তোলাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের জলাবদ্ধতা এবং যানজটমুক্ত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এতে বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সাংবাদিক আবুল ফজল বাবুল, এম এ মন্নান, কাজী আয়েশা ফারজানা, শাহীনুর কিবরিয়া মাসুদ ও প্রলয় চৌধুরী মুক্তি।

Feb2
Feb2