রাউজানের বাগোয়ানে ফ্রেন্ডশীপ ইউনিটি ক্লাবের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ২:৪২ দুপুর
রাউজানের বাগোয়ানে ফ্রেন্ডশীপ ইউনিটি ক্লাবের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

ফ্রেন্ডশীপ ইউনিটি ক্লাবের ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিবস ফ্রি চিকিৎসা ক্যাম্প (খৎনা,কর্ণ ছেদন,ব্লাড গ্রুপ নির্ণয়,ডায়াবেটিস টেস্ট) গশ্চি বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ আল রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ তারেকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের চিকিৎসক ডা.মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মুহাম্মদ ইউনুছ তালুকদার,মুহাম্মদ নুরুল হক তালুকদার,মুহাম্মদ আলমগীর তালুকদার।

অনুষ্ঠানে ১৮ জনকে খৎনা ,২৬০ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ডাইবেটিস টেস্ট ও ২৮০ জনের কর্ণ ও নাক ছেদন করা হয় । খৎনা সেবা প্রদান করেন ডা.মুহাম্মদ নজরুল ইসলাম, ব্লাড গ্রুপ নির্ণয় করেন রাউজান ব্লাড ডোনার্স এসোসিয়েশন,কর্ণ ও নাক ছেদন করেন কুইনস বিউটি পার্লার। এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইসমাইল তালুকদার সোহাগ,আনিসুল হক বাবলু,মুহাম্মদ মুরশেদ,মুহাম্মদ সাইদুল ইসলাম,রবিউল হোসেন মনি,মিজানুর রহমান বাবু, মুহাম্মদ খোরশেদুল আলম,মুহাম্মদ আলাউদ্দিন,মুহাম্মদ জুয়েল,মুহাম্মদ মুরশেদুল আলম,মুহাম্মদ মামুন, মুহাম্মদ সাকিব প্রমুখ।

Feb2
Feb2