“আহলে বায়াতে রাসূলের (দঃ) সন্তুষ্টি অর্জনই ঈমানের পূর্বশর্ত”মাইজভাণ্ডার শরীফে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা
আল্লাহ তা’য়ালা ও রাসূলে করিম (দ.)’র সন্তুষ্টি অর্জন করতে হলে আহলে বায়াতে রাসূলের (দ.) অনুসরণ করতে হবে। সেই সাথে আউলিয়া কামেলীনদের জীবনাদর্শ অসুসরণ ও অনুকরণ সবার জন্য কর্তব্য। বিশেষত গাউসুলআজম মাইজভাণ্ডারীর (ক.) দর্শন ও উসুলে সাব’আ এর মাধ্যমে তিনি সেটা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন। আমরা সকলে যদি তার আদর্শের সঠিক অনুসরন অনুকরণের সমর্থ হই তবেই আমরা সফলকাম। গত ২৬ অক্টোবর মাইজভাণ্ডার দরবার শরীফে ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা এসব কথা বলেন।গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে আমিরুল মোন্তাজেমিনে দরবারে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারীর আওলাদদ্বয়ের আয়োজনে ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় অছিয়ে গাউসুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী বেছাল দিবস ২০ রবিউল আউয়াল স্মরণে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে ছদারত করেন মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবার আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী।মাহফিলে আলোচনায় অংশ নেন আল্লামা আবুল কাশেম নূরী,অধ্যাপক এস.এম. বোরহান উদ্দিন,অধ্যক্ষ সৈয়দ ইব্রাহিম কাশেম কাঞ্চনপুরী,আল্লামা মুফতি ইব্রাহিম আলকাদেরী,আল্লামা শায়েস্তা খান আল আযহারী মাইজভাণ্ডারী,আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী,পীরজাদা সৈয়দ আবুল মাকছুম মুহাম্মদ মো’তাসিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী,আল্লামা সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী,আল্লামা মুফতি ইলিয়াস হোসাইনী মাইজভাণ্ডারী,মাওলানা সাঈদ উল্লাহ ফতেপুরী প্রমুখ।
মুফতি আবুল কাশেম মুহাম্মদ জহুরুল হক ও মাওলানা মুহাম্মদ হাসানের যৌথ সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন আঞ্জুমানের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহবায়ক আলহাজ্ব কাজী মুহাম্মদ জানে আলম বাবুল ও সচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল এবং আওলাদে খোলাফায়ে গাউসুলআজম মাইজভাণ্ডারীবৃন্দসহ দেশ বরেণ্য ওলামা মশায়েখ,আশেকে মোস্তফা,আশেকানে গাউসুলআজম মাইজভাণ্ডারীসহ প্রায় দশ সহস্রাধিক লোকের সমাগম হয়।বা’দ মাগরিব হতে মাহফিলে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর বিভিন্ন শাখা/দায়রা ও বিভিন্ন দরবার এবং মাইজভাণ্ডার পাঁচ পাড়া সমাজ থেকে জুলুস সহকারে মিছিল আসতে শুরু করে এবং বা’দ এশা মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলসের শাহী ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।তকরির পর্ব শেষে মাওলানা মুহাম্মদ ওসমান গণীর পরিচালনায় মিলাদ,কিয়াম ও মোনাজাত শেষে উপস্থিত সকলকে তবারুক বিতরণ করা হয়।আরো উপস্থিত-নানুপুরের চেয়ারম্যান শফিউল আজম
রোসাংগিরীর চেয়ারম্যান সোয়েব আল সালেহিন



আপনার মতামত লিখুন