চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ৫:০০ সন্ধ্যা
চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ (২৮ অক্টোবর) তৃতীয় শিফটের পরীক্ষার মাধ্যমে বি ইউনিটের ভর্তি পরীক্ষার সমাপ্তি হয়।’বি’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৪২ পরীক্ষার্থী।যা মোট আবেদনকারীর ৩১ শতাংশ। তিন শিফটে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ২৯ হাজার ৫২৫ জন।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল-বিকাল দুই শিফট ও বৃহস্পতিবার সকালে এক শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মহীবুল আজিজ জানান, ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৬৯.২০ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন। আমরা ফলাফল তৈরির কাজ শুরু করেছি।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ অক্টোবর) ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন। প্রতি আসনের জন্য লড়বে ৩২ জন। এই ইউনিটের পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত হবে।

Feb2
Feb2