ফটিকছড়িতে নির্বাচনী সহিংসতাঃ হামলায় আহত অন্তত ২০

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ১০:৫২ সকাল
ফটিকছড়িতে নির্বাচনী সহিংসতাঃ হামলায় আহত অন্তত ২০

ফটিকছড়ির জাফত নগর ও সমিতিরহাট ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষে পাল্টা পাল্টি হামলার অভিযোগ করে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ হয়েছে। শুক্রবার সন্ধ্যার পূর্বে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।জাফত নগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. আবদুল হালিম অভিযোগ করে জানান, সন্ধ্যার পূর্বে জয় বাংলা শ্লোগান দিয়ে মো. তকির হাটের নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী প্রার্থী)র জিয়া উদ্দীনের কর্মী সমর্থকরা। এতে নৌকা সমর্থক ৫/৭ জন কর্মী গুরুত্বর আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
অপর দিকে স্বতন্ত্র প্রার্থী জিয়া উদ্দিন অভিযোগ করে জানান, আমাদের কর্মী সমর্থকরা তকিরহাট বাজারে মিছিল করছিলো। তাদের মিছিলে নৌকার প্রার্থী আবদুল হালিমের কর্মী সমর্থকরা হামলা চালায়। এতে আমার ৬/৭ জন কর্মী গুরুত্বর আহত হয়। তাদের নাজিরহাট হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে একই সময় সমিতিরহাট ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসেও জয় বাংলা শ্লোগানে হামলা চালায় বলে অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. হারুন রশিদ ইমন। তিনি অভিযোগ করে বলেন, আমাদের ৫/৭ জন কর্মী আহত হয়েছে। তাদের মেড়িকেলে নেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) নাসির উদ্দিনের কর্মীরা এই হামলা চালায়। তাদের ইন্ধনদাতা এক জামায়াত শিবির ক্যাড়ার। তারা সেদিন জেলা নির্বাচন অফিসেও অনেক নাটক করেছে।
অপর দিকে স্বতন্ত্র প্রার্থী মো. নাসির উদ্দিন চৌধুরী অভিযোগ করে জানান, নৌকা প্রতীকের প্রার্থী হারুনের কর্মীরা আমার ৪/৫ জন কর্মীকে বেদম মারধর করেছে। তাদের নাজিরহাট মেডিকেলে ও স্থানীয ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, জাফত নগর ও সমিতিরহাটে নির্বাচনী সহিংসতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল। দুই পক্ষ পাল্টা পাল্টি অভিযোগ করেছেন। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Feb2
Feb2