শ্রীপুর বুড়া মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ১২:৫৪ দুপুর
শ্রীপুর বুড়া মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ নভেম্বর) রাতে শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গনে খতিব মাওলানা অধ্যক্ষ শোয়েইব রেজা’র সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।মসজিদের ওয়ারিশান মুহাম্মদ নুরুন্নবী চৌধুরী’র সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, আল্লামা মাওলানা ইদ্রিস আনছারী (মা.জি.আ.)।

বিশেষ অতিথি ছিলেন, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারম, সমাজসেবক মো. ইসমাইল হোসেন খোকন, শাহজাদা এস.এম কাজেম, মাওলানা মাহফুজুল হক আল কাদেরী, সোহেল আলকাদেরী, আবদুল করিম আলকাদেরী, ফরীদ উদ্দীন রহমানী, মহিউদ্দীন আলকাদেরী, মো. ইয়াকুব, মো.হোসাইন, সাংবাদিক সেকান্দর আলম বাবর, মো. ইউছুপ, আনোয়ার ও মো. হাছান চৌধুরী।আখেরী মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।

Feb2
Feb2