হাইকোর্টে প্রার্থীতা ফিরে পেলো লেলাং ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ
ফটিকছড়ির লেলাং ইউপি নির্বাচনে ঋন খেলাপির কারণে বাতিল হওয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের প্রার্থীতা বহাল করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ পেয়ে গতকাল বৃহস্পতিবার প্রার্থীকে আনারস প্রতীক বরাদ্ধ দিয়েছেন বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা ও ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তিনি আরো জানান, একি সাথে লেলাং ইউপিতে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
জানা গেছে, সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ লেলাং ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের প্রার্থীতা বৈধতার এ আদেশ দেন।আরো জানা গেছে, গত ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাচাই কালে রির্টানিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির ঋন খেলাপির কারণে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের প্রার্থীতা বাতিল করেন। পরে সে জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর আপীল করলে ২৫ অক্টোবর শুনানীতে সেখানেও তার প্রার্থীতা বাতিল করেন। তখন তিনি মহামান্য হাইকোর্টে রীট পিটিশন নং ৯৭০৪/২০২১ দাখিল করলে সোমবার দুপুরে মহামান্য হাইকোর্ট তার প্রার্থীতা বহাল রাখেন। একি সাথে তাকে প্রতীক বরাদ্ধ দিয়ে নির্বাচনে অংশ নিতে সকল বিষয়ে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের প্রতি আদেশ দেন বলে জানান তার আইনজিবী এডভোকেট ফরহাদ হোসেন কাজল।উল্লেখ্য, লেলাং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ প্রার্থী হন। যাচাই বাচাইয়ে আবুল কালাম আজাদের মনোনয়ন বাতিল হয়। এতে আওয়ামীলীগ প্রার্থী সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হবার সুযোগ হলেও এখন মহামান্য হাইকোর্টের আদেশে সেই সুযোগ আর রইলো না। আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্টিত হবে।


আপনার মতামত লিখুন