২৩২ বার কুইজ বিজয়ী সীতাকুণ্ডের বিপ্লব মিয়া নাম লিখাতে চান গিনেজ বুকে
ছাত্র জীবনে ছিল ১ম বেঞ্চের ছাত্র। ১৯৮৭ সালে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশ করার পর চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ থেকে ১৯৮৯ সালে এইচ.এস.সি পাশ করেন। বিপ্লব মিয়া। তার নেশা বিভিন্ন কুইজে অংশ নেয়া ১৯৯৯৷ সালের জুন মাস থেকে ২০২১ সালের জানুয়ারী পর্যন্ত প্রায় ৫ হাজার কুইজে অংশগ্রহণ করে লটারীর মাধ্যমে ২৩২ বার কুইজ বিজয় হয়ে পুরস্কার জিতেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার আবদুল হাই এর পুত্র বিপ্লব মিয়া। তাদের জন্মস্থান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা হলেও দীর্ঘ ৪২ বছর যাবত কুমিরায় বসবাস করে আসছে। বিপ্লব মিয়া জানান, জাতীয় পত্রিকা ও জাতীয় ম্যাগাজিন আয়োজিত বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করা তার পেশা ও নেশাতে পরিণত হয়। তিনি পাক্ষিক অন্যদিন ম্যাগাজিন আয়োজিত কুইজ প্রতিযোগীতায় ১ম পুরস্কার প্রাইভেট কার বিজয়ী হন। ২০০৭ সালের ৩০ জুলাই ঢাকার হোটেল সেরাটনে হোটেলে এক অনুষ্ঠানে কথা সাহিত্যক হুমায়ুন আহমদ প্রথম পুরস্কার হিসেবে গাড়ির ছাবি তুলে দেন বিপ্লব মিয়ার হাতে।
বিপ্লব মিয়া ২৩২ বার কুইজ বিজয়ী হয়েছেন তার মধ্যে ১ম পুরস্কার পেয়েছেন ৫০টিরও বেশী। তিনি দৈনিক প্রথম আলো পত্রিকা আয়োজিত কুইজে ১১টি, দৈনিক জনকণ্ঠে ১৩টি, দৈনিক ভোরের কাগজে ১টি,দৈনিক যুগান্তর ৯টি,নয়াদিগন্তে ৫টি, কালের কন্ঠে ২টি, দৈনিক আজকের কাগজ ২টি, দৈনিক সমকাল ৯টি, ইত্তেফাক ৩টি, মাসিক সয়েন্স ওয়ার্ল্ড ২টি, কারেন্ট ওয়ার্ল্ডে ৯টি, কারেন্ট নিউজে ৭১টি,মাসিক শিক্ষা বিচিত্রায় ১৩টি, কারেন্ট অ্যাফেয়ার্সে ২২টি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে ১টি , কারেন্ট কনসেপ্টে ১টি, মাসিক রহস্য পত্রিকা ১৩টি, মাসিক অলংকার ১টি, পাক্ষিক আনন্দ আলো ৪টি, পাক্ষিক আনন্দ ধারা ১১টি, পাক্ষিক অন্যদিন ২টি, পাক্ষিক বিনোদন বিচিত্রায় ২টি, আনন্দ বিনোদনে ৩টি, রুপচাঁদা কুইজ ১টি, মাসিক কারেন্ট মেমোরিতে ২০টি, দৈনিক যায়যায় দিন ১টিসহ মোট ২৩২বার বিজয়ী হয়ে পুরস্কার ও সনদ লাভ করে। বিপ্লব মিয়ার ছোট বোন ব্র্যাক কর্মী শাহানা আক্তার বলেন, সে ছোট বেলা থেকেই বুদ্ধিমান ছিল। গত ২০ বছর ধরে সে পেপার পত্রিকা ও ম্যাগাজিন কিনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। বিপ্লব মিয়ার আশা তার নাম একদিন “প্রিন্ট মিডিয়া আয়োজিত লটারীর মাধ্যমে সর্বোচ্চবার কুইজ বিজয়ী” শিরোনামে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম উঠবে।


আপনার মতামত লিখুন