শীতলপুর দরবার শরীফের বড় শাহজাদা আবুল মোকারিম মুহাম্মদ ফজলুল মুহি এর ইন্তেকাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৮:০৭ রাত
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর দরবার শরিফের মহান অলিয়ে কামেল শাহসুফী আল্লামা সৈয়দ সৈয়দ আবদুল হাদী শীতলপুরী (রহঃ) এর দৌহিত্র এবং পীরে কামেল হযরত নুরুল হক আল কাদেরী (রাঃ) এর সুযোগ্য বড় শাহজাদা মৌলানা আবুল মোকারিম ফজলুল মুহি মঙ্গলবার সকাল পৌনে ৬টার সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন।
তাঁহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকালে আসর নামাজের পর শীতলপুর দরবার শরীফ প্রাঙ্গণে নামাজে জায়নাজা শেষে তাঁকে দাফন করা হয়। জায়নাজায় উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দসহ দুর দুরান্ত হতে শত শত বিভিন্ন বয়সের মানুষ।



আপনার মতামত লিখুন