সীতাকুণ্ডের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার আসামী সুমন র‌্যাবের হাতে আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৬:১১ সন্ধ্যা
সীতাকুণ্ডের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার আসামী সুমন র‌্যাবের হাতে আটক

চট্টগ্রাম  সীতাকুণ্ড উপজেলার চাঞ্চল্যকর ও আলোচিত কোরবান আলী সোহেল হত্যা মামলার আসামী আব্দুল মোমিন সুমন (২৮)কে আটক করেছে র‌্যাব ৭। র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে তাকে আটক করে।

আটককৃত আসামী আব্দুল মোমিন খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী আব্দুল মোমিন সুমন (২৮) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।আটককৃত আব্দুল মোমিন সুমন সীতাকুণ্ড উপজেলার দোয়াজীপাড়ার আবদুল মান্নানের পুত্র। উল্লেখ্য, গত ১৮ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে মহাসড়কের পাশে বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেনের পুত্র কোরবান আলী সোহেলকে ধারালো ছোরা দ্বারা আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়।এ ঘটনায় ভিকটিমের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন (৭৫) বাদী হয়ে গত ২৯ মে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীর বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় ৪ টি মামলা রয়েছে।

Feb2
Feb2