বার আউলিয়ায় ডিবি পুলিশের পরিচয়ে সংবাদপত্র এজেন্ট ইয়াছিনকে অপহরণ
সীতাকুণ্ডে ডিবি পুলিশের পরিচয়ে এক সংবাদপত্র এজেন্টকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ৭ ঘটিকায় তার সংবাদপত্র সরবরাহের অফিস থেকে তুলে নিয়ে গেলেও সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্দ্বান পাওয়া যায়নি। চট্টগ্রামের ডিবির বিভিন্ন শাখা ও থানায় সন্দ্বান করলে তাকে আটকের বিষয়টি সংশ্লিষ্টরা অস্বীকার করছেন। এ বিষয় নিয়ে তার পরিবারের সদস্যরা আতংকের মধ্যে রয়েছে।
পরিবার ও থানায় দায়েরকৃত সাধারণ ডাইরী সুত্রে জানা যায়, উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের মধ্যম সোনাইছড়ীর ( বার আউলিয়া) মরহুম মৌলভী মোহাম্মদ মিয়ার পুত্র দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক সংবাদপত্রের এজেন্ট এস,এম,ইয়াছিন (৫৭) প্রতিদিনের ন্যায় রবিবার সকালে নিজ সংবাদপত্র অফিসে বসে জাতীয় ও আঞ্চলিক পত্রিকা বিলির জন্য হকারদের মধ্যে বন্টন করছিলেন। সকাল আনুমানিক ৭ ঘটিকার দিকে একটি সাদা রংয়ের হাইস মাইক্রোবাস এসে তার অফিসের সামনে এসে দাঁড়ায়। এই হাইস মাইক্রোবাস থেকে ডিবি লেখা জ্যাকেট পরা তিন ব্যক্তি তার অফিসে এসে নাম কি জিজ্ঞাসা করে। তার নাম ইয়াছিন বলার পর তারা বলেন, আপনার বিরুদ্ধে মামলা আছে আপনাকে আমাদের সাথে ডিবি কায্যালয়ে যেথে হবে। চট্টগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব কুমারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এ ধরনের কোন অভিযান সীতাকুণ্ডে হয়নি এবং আমাদের কোন লোক কাউকে আটক ও করেনি।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, সংবাদপত্র এজেন্ট এস,এম,ইয়াছিনের ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে একটি সাধারন ডাইরী করেছেন। তিনি দাবী করেছেন তার ভাইকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নেওয়া হয়েছে তাই আমরা ডিবির বিভিন্ন শাখা কায্যালয়ে যোগাযোগ করেছি। তার মোবাইল নম্বরে কল করলে সেটি ব্যস্ত বলছে। আমরা ঐ এলাকার সিসি ক্যামরার ফুটেজগুলো ও পরীক্ষা – নিরীক্ষা করতেছি। আমরা তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচছি।


আপনার মতামত লিখুন